বরগুনায় মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

"মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন" এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বরগুনায় মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকাল ৪টায় বরগুনা বাংলাদেশ শিশু একাডেমীর হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মো: আলী হায়দার রাসেল এবং সাংবাদিক মোঃ আসাদুজ্জামান। বিচারকবৃন্দ হিসেবে ছিলেন এস এম রফিকুল ইসলাম, নাজমা আক্তার ও শামীম আক্তার। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আগামী ২৬শে জুন ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রিয়াজ মাহমুদ।

বরগুনায় মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

"মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন" এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বরগুনায় মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় বরগুনা বাংলাদেশ শিশু একাডেমীর হলরুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মো: আলী হায়দার রাসেল এবং সাংবাদিক মোঃ আসাদুজ্জামান। বিচারকবৃন্দ হিসেবে ছিলেন এস এম রফিকুল ইসলাম, নাজমা আক্তার ও শামীম আক্তার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আগামী ২৬শে জুন ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রিয়াজ মাহমুদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow