বরগুনার পাথরঘাটায় এক মাদক ব্যবসায়ী আটক

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা বরগুনার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পাথরঘাটা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট রোডে আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আমিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির স্বীকার করেছেন য

বরগুনার পাথরঘাটায় এক মাদক ব্যবসায়ী আটক

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা বরগুনার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পাথরঘাটা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট রোডে আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ আমিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতেন। গ্রেফতারকৃত মোঃ আমির পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow