বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ( শুক্রবার, ৫ জুন ) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সিকান্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেও মহিউদ্দিন বাড়ির কাছের একটি ধান ক্ষেতের আল কাটার কাজ করছিলেন। সকাল পৌনে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ( শুক্রবার, ৫ জুন ) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সিকান্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেও মহিউদ্দিন বাড়ির কাছের একটি ধান ক্ষেতের আল কাটার কাজ করছিলেন। সকাল পৌনে দশটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাত গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর মাঠে থাকা অন্য শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow