বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতার আহ্বান
"আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা" – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.এস.এম কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং সহকারী পুলিশ সুপার রুহুল আমীন হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান ও পরিবেশ কর্মী আরিফুর রহমান। সভা পরিচালনা করেন জেলা পরিবেশ কর্মকর্তা হেমায়েত মাহমুদ।অনুষ্ঠানে
"আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা" – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.এস.এম কাসেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং সহকারী পুলিশ সুপার রুহুল আমীন হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান ও পরিবেশ কর্মী আরিফুর রহমান। সভা পরিচালনা করেন জেলা পরিবেশ কর্মকর্তা হেমায়েত মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী উন্নত বিশ্ব। এর ফলে আমরা ঘূর্ণিঘূর্ণি ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি। তিনি বিশ্ব পরিবেশ দিবসের এই বার্তা সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান। প্লাস্টিক বোতল ও পলিথিনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের ওপর জোর দেন।
বক্তারা বলেন, বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর থেকে ওই এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে, জমিতে ফসল উৎপাদন কমে গেছে এবং মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তারা জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করার জন্য বরগুনায় বিশেষ বরাদ্দের আহ্বান জানান।
What's Your Reaction?