বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এ নিয়ে গত দুদিনে ওই কার্যালয়ে পাওয়া গেল দুই জোড়া কালনাগিনী। সোমবার (৮ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা সাপগুলো দেখতে পেয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সদস্যদের খবর দেন। পরে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় সাপ দুটি উদ্ধার করা হয়। সাপ উদ্ধারকারী অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, ‘একই স্থানে আবারও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে বিকেল থেকে পুনরায় সাপ উদ্ধারে অভিযান পরিচালনা করি। সেসময় আরও এক জোড়া কালনাগিনী সাপ পাওয়া যায়।’ এর আগে রোববার (৭ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা যায়। সেসময় সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজি কার্যালয়ের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়। সেখানে সাপ না পেয়ে পরে দেওয়াল ভাঙতে হয়। পরে দেওয়ালের ফাঁকা জায়গা থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ পাওয়া যায়। সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন ডিআইজি কার্যালয়ে লুকিয়ে ছিল জোড়া কালনাগিনী তিনি আরও বলেন, ‘ডিআ
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এ নিয়ে গত দুদিনে ওই কার্যালয়ে পাওয়া গেল দুই জোড়া কালনাগিনী।
সোমবার (৮ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা সাপগুলো দেখতে পেয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সদস্যদের খবর দেন। পরে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় সাপ দুটি উদ্ধার করা হয়।
সাপ উদ্ধারকারী অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, ‘একই স্থানে আবারও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে বিকেল থেকে পুনরায় সাপ উদ্ধারে অভিযান পরিচালনা করি। সেসময় আরও এক জোড়া কালনাগিনী সাপ পাওয়া যায়।’
এর আগে রোববার (৭ জুন) বিকেলে ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা যায়। সেসময় সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজি কার্যালয়ের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়। সেখানে সাপ না পেয়ে পরে দেওয়াল ভাঙতে হয়। পরে দেওয়ালের ফাঁকা জায়গা থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ পাওয়া যায়। সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ডিআইজি কার্যালয় পুরোপুরি সাপমুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না। সেখানে কর্মরত অনেকেই এখনো নাকি এদিক-ওদিক অনেক সাপ দেখেছেন। সেগুলো উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান।’
সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা দুদিনে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছেন। এর মধ্যে প্রথম দিন উদ্ধার হওয়া দুটি সাপ বনে অবমুক্ত করা হয়েছে। দ্বিতীয় দিন উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে।’
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়ে ভরা। হতে পারে সেখান থেকেই সাপগুলো কার্যালয়ে প্রবেশ করেছিল। আরও সাপ আছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে।’
শাওন খান/এসআর/এমএস
What's Your Reaction?
