বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০৯ কৃতী শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। ভালো ফলাফল, মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদের এসব শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা ও প্রগতিশীল চিন্তাভাবনার ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ।’ তিনি বলেন, ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে তরুণ প্রজন্ম আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। যোগ্য নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। মেধা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১০৯ কৃতী শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। ভালো ফলাফল, মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদের এসব শিক্ষার্থীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা ও প্রগতিশীল চিন্তাভাবনার ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ।’ তিনি বলেন, ‘আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে তরুণ প্রজন্ম আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। যোগ্য নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। মেধা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে তা জড়িত। বর্তমান বিশ্বে জ্ঞান ও দক্ষতাই সবচেয়ে বড় শক্তি। তাই তরুণদের নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ডের মতো স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।’ তিনি আরও বলেন, ‘যেসব দেশ জ্ঞান, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে এগিয়ে গেছে, তারাই বিশ্বে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে। একটি জাতির প্রকৃত শক্তি প্রাকৃতিক সম্পদের পাশাপাশি সেই সম্পদকে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে কাজে লাগানোর সক্ষমতার ওপর নির্ভর করে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow