বরিশালে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালে একটি ওষুধবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন। সোমবার (২ মার্চ) বিকেল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- গৌরনদী উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি (নাম এখনো জানা যায়নি)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি পিকআপ ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি গৌরনদীর দিকে যাওয়ার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির একজন নারী ও একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়। বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যা

বরিশালে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালে একটি ওষুধবাহী পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।

সোমবার (২ মার্চ) বিকেল বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার বাসিন্দা শহিদুল ইসলাম (৪৮) ও তার চাচি (নাম এখনো জানা যায়নি)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নাভানা ফার্মাসিউটিক্যালসের একটি পিকআপ ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি গৌরনদীর দিকে যাওয়ার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির একজন নারী ও একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়।

বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শাওন খান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow