বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ যাত্রী নিয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ যাত্রী নিয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow