বর্ণাঢ্য আয়োজনে ঈদ ‘ইত্যাদি’

প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঈদ এলেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এ অনুষ্ঠানটি দেখার জন্য। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। গত তিন দশক ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে এ গানটি পরিবেশিত হচ্ছে। এবারে এ গানটি পরিবেশন করবেন ঘর থেকেও যাদের ঘর নেই। গানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় নিজ গৃহহারা বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুদের। ঈদ ইত্যাদির বিশেষ পর্ব দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন আর তার সঙ্গে রয়েছে জনপ্রিয় ছয়জন কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপুর, সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি। এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এ স

বর্ণাঢ্য আয়োজনে ঈদ ‘ইত্যাদি’

প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঈদ এলেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় এ অনুষ্ঠানটি দেখার জন্য। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। গত তিন দশক ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে এ গানটি পরিবেশিত হচ্ছে। এবারে এ গানটি পরিবেশন করবেন ঘর থেকেও যাদের ঘর নেই। গানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় নিজ গৃহহারা বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুদের।

ঈদ ইত্যাদির বিশেষ পর্ব দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন আর তার সঙ্গে রয়েছে জনপ্রিয় ছয়জন কণ্ঠতারকা মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপুর, সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। আর গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি।

এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। কথা লিখেছেন এসএ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। এ ছাড়া বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈত সংগীত। জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এ গানটির মাধ্যমেই অভিনয়ে জনপ্রিয় নায়িকা বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। ঈদ পর্বে রয়েছে অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর নৃত্য। এবার রসেই নৃত্যে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। এবারের ঈদে নানা শ্রেণি ও বিত্তের ঈদ কেনাকাটার সমস্যা নিয়ে থাকবে তিনটি মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা—তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান।

এ ছাড়া চারপাশে নানান অনিয়ম-অবিশ্বাস্য ঘটনা চোখে পড়ে। বিশ্বাসের প্রতি এই অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী এবং তাদের সঙ্গে বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার। মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

সমাজের চারদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যে ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি-নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।

ঈদ ইত্যাদির আরেকটি দর্শকপ্রিয় পর্ব বিদেশিদের পর্ব। প্রায় দুই যুগ ধরে ইত্যাদিতে বিদেশি নাগরিকদের অংশগ্রহণে আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। এর ফলে বিদেশিদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি। নাচ-গান ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তুখোড় অভিনয়সমৃদ্ধ এবারের পর্বের বিষয় ‘লোভী ও সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষ’ নিয়ে।

এবারের ঈদ ইত্যাদির দর্শক পর্বে অতিথি হিসেবে থাকছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তুখোড় এ অভিনেতা ইত্যাদিতে তাৎক্ষণিকভাবে অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে। পর্বটি দর্শকরা অত্যন্ত উপভোগ করেন। এ ছাড়া রয়েছে ঈদ ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর ডজনখানেক নাট্যাংশ। এসব পর্বে অভিনয় করেছেন ইত্যাদির নিয়মিত অভিনয় শিল্পী ও দেশের শীর্ষস্থানীয় অভিনয় তারকারা। শিল্প নির্দেশনা করেছেন যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মামুন মোহাম্মদ। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মিরপুর ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের উন্মুক্ত স্থানে, পরবর্তীকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে ঈদ ইত্যাদি ধারণ করা হয়। এবার করা হয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow