বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: মাওলানা কাইয়ূম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যেখানে বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের ৫ মাসের শাসনে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিশেষ করে বিরোধী মত দমনে বর্তমান সরকারও বিগত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। গতকাল এনসিপি নেতাদের ওপর হামলা তা প্রমাণ করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন সরকারে থেকেও হত্যা-হামলার শিকার, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা নেত্রকোনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মজলিসে শুরা অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাকিমী। জেলা সেক্রেটারি মুফতি ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা আলমগীল হোসাইন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল যে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যেখানে বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের ৫ মাসের শাসনে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিশেষ করে বিরোধী মত দমনে বর্তমান সরকারও বিগত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। গতকাল এনসিপি নেতাদের ওপর হামলা তা প্রমাণ করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মজলিসে শুরা অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাকিমী। জেলা সেক্রেটারি মুফতি ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা আলমগীল হোসাইন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মামুনুর রশিদ রব্বানী, মাহমুদুল হাসান খান সানি প্রমুখ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করতে হবে এবং নতুন রাষ্ট্রপতি জুলাই সনদের আলোকেই নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ১৮০ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠন করতে হবে।
তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৫ বছর পরও এ দেশের মানুষ ন্যায়বিচার পায়নি। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। ন্যায়বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এ অবস্থায় জনআকাঙ্ক্ষার বৈষম্যহীন, শোষণ বঞ্চনামুক্ত বাংলা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সবাইকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।
শুরা অধিবেশনে শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ূমকে সভাপতি, মাওলানা নুরুল ইসলাম হাকিমী, অ্যাডভোকেট এনামুল হক মুর্শেদ বেগ, মাওলানা মো. হাবিবুর রহমানকে সহ-সভাপতি ও মুফতি ওয়ালীউল্লাহকে সেক্রেটারি করে নেত্রকোন জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
এমইউ/কেএসআর
What's Your Reaction?

