বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)। দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে, শুক্রবার বেলা ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর \'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৫\'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সোমবার বাংলাদ

বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)।

দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে, শুক্রবার বেলা ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর 'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৫'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম
বর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফ
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার
উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)
বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)
সেরা আম্পায়ার: সেলিম লাকী
সেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল
তৃনমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)
বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow