‘বলতে লজ্জা নেই, খুব হতাশাজনক পারফরম্যান্স’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা রীতিমতো দুঃস্বপ্নের মতোই গেলো। নাহিদ রানার তোপের মুখে ধ্বসে গিয়েছে তাদের ব্যাটিং লাইনআপ। ফলস্বরুপ একপেশে লড়াইয়ে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে শাহিন শাহ আফ্রিদির দল। দলটির করা ১১৪ রান ১৫.১ ওভারেই টপকে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন অকপটে বলেছেন, লজ্জা করে লাভ নাই ব্যাটারদের পারফরমেন্সে এমন হার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাইক হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে হেসন বলেন, ‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। আজকের পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়

‘বলতে লজ্জা নেই, খুব হতাশাজনক পারফরম্যান্স’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা রীতিমতো দুঃস্বপ্নের মতোই গেলো। নাহিদ রানার তোপের মুখে ধ্বসে গিয়েছে তাদের ব্যাটিং লাইনআপ। ফলস্বরুপ একপেশে লড়াইয়ে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে শাহিন শাহ আফ্রিদির দল।

দলটির করা ১১৪ রান ১৫.১ ওভারেই টপকে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পাকিস্তানের হেড কোচ মাইক হেসন অকপটে বলেছেন, লজ্জা করে লাভ নাই ব্যাটারদের পারফরমেন্সে এমন হার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাইক হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে হেসন বলেন, ‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। আজকের পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম।’

পরের দুই ম্যাচে ঘুরে দাড়াতে চান হেসন, ‘শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে সেটাই চেষ্টা থাকব।’

এসকেডি/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow