বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজের উত্তরে কামাচো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পুতিনা কোটামাসা সম্প্রদায়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে দুর্ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, বলিভিয়ায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে রুক্ষ আন্দিয়ান পাহাড়ি ভূখণ্ড এবং গ্রামীণ এলাকার সঙ্গে সংযুক্ত কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজের উত্তরে কামাচো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পুতিনা কোটামাসা সম্প্রদায়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিতে দুর্ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বলিভিয়ায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে রুক্ষ আন্দিয়ান পাহাড়ি ভূখণ্ড এবং গ্রামীণ এলাকার সঙ্গে সংযুক্ত কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow