বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ। ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি বলেন, ‘সকাল ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।’ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধ

বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।

বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি বলেন, ‘সকাল ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।’

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’

মো. তরিকুল ইসলাম/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow