বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি একটি ডাম্পট্রাক বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মতিয়ারা বেগমও। নিহত নাজিম উদ্দিন উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। ভোরে নাজিম উদ্দিনের ঘরে মাটিভর্তি ডাম্পট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ডাম্পট্রাকের নিচে পড়ে আছেন তার স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর খেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়। পরিবারের সদস্যের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ডাম্পট্রাকের ঘরের ভেতর ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালকসহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান। এ বিষয়ে মির্জাপুর থানা

বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাটি ভর্তি একটি ডাম্পট্রাক বসতঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় নাজিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মতিয়ারা বেগমও।

নিহত নাজিম উদ্দিন উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। ভোরে নাজিম উদ্দিনের ঘরে মাটিভর্তি ডাম্পট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ডাম্পট্রাকের নিচে পড়ে আছেন তার স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর খেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়।

পরিবারের সদস্যের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ডাম্পট্রাকের ঘরের ভেতর ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালকসহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মির্জাপুর থানার এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পৌঁছায়। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow