বসুন্ধরার ৫ সংবাদমাধ্যমে প্রশাসক বসানোর আবেদন

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার পাঁচটি সংবাদমাধ্যমে ‘নিয়ন্ত্রণ ও পেশাদারত্ব ফিরিয়ে আনতে’ সরকারি প্রশাসক নিয়োগের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, স্বরাষ্ট্র, ভূমি ও গৃহায়ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরেও আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি। আবেদনে বলা হয়, ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীন পরিচালিত পাঁচটি সংবাদমাধ্যম- কা লের কণ্ঠ, বাংলা দেশ প্রতিদিন, দ্য ডেই লি সান, নিউজ টোয়ে ন্টিফোর ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম পেশাদার মানদণ্ড থেকে বিচ্যুত হয়েছে এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত মালিকপক্ষের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংবাদ সম্মেলনে এম সারওয়ার হোসেন বসুন্ধরা গ্রুপ ও এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জমি দখল, অর্থ পাচার, ব্যাংক ঋণ অনিয়মসহ নানা অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে গ্রুপটি তাদের মালিকানাধীন সংবাদমাধ্যমগুলো ব্যবহার করে অপপ্রচ

বসুন্ধরার ৫ সংবাদমাধ্যমে প্রশাসক বসানোর আবেদন

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার পাঁচটি সংবাদমাধ্যমে ‘নিয়ন্ত্রণ ও পেশাদারত্ব ফিরিয়ে আনতে’ সরকারি প্রশাসক নিয়োগের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, স্বরাষ্ট্র, ভূমি ও গৃহায়ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরেও আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আবেদনে বলা হয়, ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীন পরিচালিত পাঁচটি সংবাদমাধ্যম- কা লের কণ্ঠ, বাংলা দেশ প্রতিদিন, দ্য ডেই লি সান, নিউজ টোয়ে ন্টিফোর ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম পেশাদার মানদণ্ড থেকে বিচ্যুত হয়েছে এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত মালিকপক্ষের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংবাদ সম্মেলনে এম সারওয়ার হোসেন বসুন্ধরা গ্রুপ ও এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জমি দখল, অর্থ পাচার, ব্যাংক ঋণ অনিয়মসহ নানা অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে গ্রুপটি তাদের মালিকানাধীন সংবাদমাধ্যমগুলো ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচার করে থাকে।

তবে তিনি সংবাদমাধ্যমগুলো বন্ধ করার পক্ষে নন বলে জানান। তার ভাষ্য, এসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের দোষারোপ না করে বরং সংবাদমাধ্যমগুলোকে পেশাদারিত্বের ধারায় ফিরিয়ে আনতেই প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়েছে।

প্রেস কাউন্সিলে না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রেস কাউন্সিলের ক্ষমতা সীমিত। একই সঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow