বহরপুরে পাটের গোডাউনে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল,গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১ টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবী বাজারে কোন পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে। পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, আমার গোডাউনে ২শ মণের বেশি পাট ছিলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: সোহেল রানা বলেন, পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা

বহরপুরে পাটের গোডাউনে আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল,গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১ টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ সময় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবী বাজারে কোন পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, আমার গোডাউনে ২শ মণের বেশি পাট ছিলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: সোহেল রানা বলেন, পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুইটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow