বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ, তদন্ত রিপোর্টে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পরও প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেন জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার (০৭ মে) এর মধ্যে তদন্ত বোর্ডের প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ঘটনার সূত্রপাত জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম-কে থাপ্পড় মারার অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত শিক্ষার্থী নেলিকে সাময়িক বহিষ্কার করা হলেও পরদিনই তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী অনুতপ্ত না হয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছেন এবং একজন শিক্ষার্থী প্রতিনিধির ওপর শারীরিক আক্রমণ করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন দৃ

বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ, তদন্ত রিপোর্টে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পরও প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেন জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (০৭ মে) এর মধ্যে তদন্ত বোর্ডের প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনার সূত্রপাত জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম-কে থাপ্পড় মারার অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত শিক্ষার্থী নেলিকে সাময়িক বহিষ্কার করা হলেও পরদিনই তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী অনুতপ্ত না হয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছেন এবং একজন শিক্ষার্থী প্রতিনিধির ওপর শারীরিক আক্রমণ করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে সাহস না পায়।

ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসন প্রথমে বিচার করার আশ্বাস দিলেও পরে ‘বিচারের নাটক’ করে সাময়িক বহিষ্কার দেখিয়ে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও ক্যাম্পাসে শিক্ষকদের হেনস্তাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার হয়নি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

আল্টিমেটাম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে রবিবার (১০ মে) থেকে প্রায় ১৭ হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছেন জকসু নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow