বাঁচতে চান ক্যানসারে আক্রান্ত আক্তার বানু
দীর্ঘদিন দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হতদরিদ্র মোছা. আক্তার বানু চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। রক্তা বিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার এবিএম ইউনুসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আক্তার বানুকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার সন্তান মো. রকিবুল ইসলাম। রকিবুল জানান, বর্তমানে তার মায়ের কেমোথেরাপি চলছে। অনেক দিন ধরে চিকিৎসাব্যয় বহন করেছেন। আর্থিক সংকটের কারণে মায়ের চিকিৎসাব্যয় আর বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসা না করলে তার মাকে বাঁচাতেও পারবে না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছেন। ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যানসার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে আক্তার বানুর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন তার সন্তান। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসাব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন। আর্থিক সহযোগিতা ও যোগাযোগের ঠিকানা : রকিবুল ইসলাম। বিকাশ নম্বর
দীর্ঘদিন দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হতদরিদ্র মোছা. আক্তার বানু চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। রক্তা বিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার এবিএম ইউনুসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আক্তার বানুকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার সন্তান মো. রকিবুল ইসলাম।
রকিবুল জানান, বর্তমানে তার মায়ের কেমোথেরাপি চলছে। অনেক দিন ধরে চিকিৎসাব্যয় বহন করেছেন। আর্থিক সংকটের কারণে মায়ের চিকিৎসাব্যয় আর বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসা না করলে তার মাকে বাঁচাতেও পারবে না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছেন।
ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যানসার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে আক্তার বানুর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন তার সন্তান। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসাব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগের ঠিকানা : রকিবুল ইসলাম। বিকাশ নম্বর ০১৭৮৯৬০০০১০/ ব্যাংক হিসাব নম্বর: ০১০২১২১০০০০২১৯৮, সাউথইস্ট ব্যাংক, বাংলামোটর শাখা, ঢাকা।
What's Your Reaction?