বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৬ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ছয় জেলেকে আটক করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, এদিন রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে সাতটি ট্রলিং জাল, ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ছয় জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ এবং ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিকপক্ষের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৬ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ছয় জেলেকে আটক করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে সাতটি ট্রলিং জাল, ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ছয় জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ এবং ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিকপক্ষের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার তিন লাখ টাকাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow