বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিনগত রাত ৩টার দিকে বাঁশখালী থানাধীন এস. আলম জেটিসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। একই সঙ্গে জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রলিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এদিকে জব্দ করা ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোস্টগ

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ১৬ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিনগত রাত ৩টার দিকে বাঁশখালী থানাধীন এস. আলম জেটিসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। একই সঙ্গে জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রলিং বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জব্দ করা ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow