বাঁশখালীতে র‍্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭-এর অভিযানে ৯ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটকরা হলেন- মো. আজিজুল হক (৩৯) ও নূর হোসেন বোরহান (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে দুটি মোটরসাইকেলে ইয়াবার চালান নিয়ে দুই মাদক কারবারি বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে প্রথম মোটরসাইকেলটি পৌঁছালে চালক আজিজুল হককে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয় মোটরসাইকেলে থাকা অন্য মাদক কারবারি ইউটার্ন নিয়ে পালিয়ে যায়। পরে রাত ১২টা ৫০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অভিযান চালিয়ে নূর হোসেন বোরহানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫০টি পলিজিপার প্যাকেটে রাখা মোট ৯ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪৩ হাজার টাকা। র‍্যাব-৭-এর সহকার

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে ৯৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭-এর অভিযানে ৯ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটকরা হলেন- মো. আজিজুল হক (৩৯) ও নূর হোসেন বোরহান (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে দুটি মোটরসাইকেলে ইয়াবার চালান নিয়ে দুই মাদক কারবারি বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে বাঁশখালীর তৈলারদ্বীপ সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে প্রথম মোটরসাইকেলটি পৌঁছালে চালক আজিজুল হককে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয় মোটরসাইকেলে থাকা অন্য মাদক কারবারি ইউটার্ন নিয়ে পালিয়ে যায়।

পরে রাত ১২টা ৫০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অভিযান চালিয়ে নূর হোসেন বোরহানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫০টি পলিজিপার প্যাকেটে রাখা মোট ৯ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪৩ হাজার টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হিরো গ্ল্যামার ও একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow