বাঁশখালীতে ৪০০ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এবং লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্যরা। রোববার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার, পানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী। এ সময় ক্লাব নেতারা বলেন, বন্যার শুরুতে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল পাহাড়ের পাদদেশে ত্রাণ বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে ক্লাব নেতারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের, আবরার প্রমুখ। জেএইচ

বাঁশখালীতে ৪০০ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এবং লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্যরা।

রোববার (১২ জুলাই) বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার, পানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী।

এ সময় ক্লাব নেতারা বলেন, বন্যার শুরুতে সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল পাহাড়ের পাদদেশে ত্রাণ বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে ক্লাব নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের, আবরার প্রমুখ।

জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow