বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালীতে আট হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে বাঁশখালী পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৩) এবং পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জানে আলমের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে দুই যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে চালক ও আরোহীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রামের বাঁশখালীতে আট হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে বাঁশখালী পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৩) এবং পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. জানে আলমের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে দুই যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়কে তল্লাশি চৌকি বসানো হয়।
পরে একটি মোটরসাইকেল থামিয়ে চালক ও আরোহীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?