বাঁশঝাড়ে মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকের ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) ডিজেল তেল অবৈধভাবে মজুত করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কালবেলাকে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ

বাঁশঝাড়ে মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকের ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) ডিজেল তেল অবৈধভাবে মজুত করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কালবেলাকে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow