বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ- এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, আমি যে এসব কথা বললাম, হয়তো দেখা যাবে- আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলা হবে। তবুও আমি বলব, এটা বলার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই ভূখন্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে শুধু বক্তৃতা নয়, পরিশিলীত হতে হবে। তবেই বাংলা ভাষা রক্ষা করা যাবে। বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও আমাদের ভাষাকে সুরক্ষিত করতে পারিনি। এজন্য পারিনি যে আমরা ইতিহাসের ব্যাপারে যত্নবান ছিলাম না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সেই জাতি উন্নতি করতে পারে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আসছে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ- এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, আমি যে এসব কথা বললাম, হয়তো দেখা যাবে- আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলা হবে। তবুও আমি বলব, এটা বলার জন্যই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই ভূখন্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে শুধু বক্তৃতা নয়, পরিশিলীত হতে হবে। তবেই বাংলা ভাষা রক্ষা করা যাবে।
বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও আমাদের ভাষাকে সুরক্ষিত করতে পারিনি। এজন্য পারিনি যে আমরা ইতিহাসের ব্যাপারে যত্নবান ছিলাম না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সেই জাতি উন্নতি করতে পারে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?