বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন

বাংলাদেশ আমজনগণ পার্টির (বিএজেপি) নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে দলের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনির সঙ্গে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে বলেন, ডেসটিনির সব অফিস বহু বছর ধরে বন্ধ। সেই অফিস আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি, এমন তথ্য সঠিক নয়। এছাড়া এটি ডেসটিনির উদ্যোক্তাদের দল, এটিও মিথ্যা প্রচারণা বরং বিভিন্ন দল থেকে অনেকে এখানে এসেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আম জনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে শুনানি হয়। এতে চার নির্বাচন কমিশনার এবং আম জনগণ পার্টির আহ্বায়ক ও সদস্যসচিব উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের যথাযথ কমিটি ও কার্যালয় রয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সত্য উদঘাটন করবে এবং আমরা ন্যায়বিচার পাবো। দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে। এটি একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে। এমওএস/এমআইএইচএস

বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন

বাংলাদেশ আমজনগণ পার্টির (বিএজেপি) নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে দলের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনির সঙ্গে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে বলেন, ডেসটিনির সব অফিস বহু বছর ধরে বন্ধ। সেই অফিস আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি, এমন তথ্য সঠিক নয়। এছাড়া এটি ডেসটিনির উদ্যোক্তাদের দল, এটিও মিথ্যা প্রচারণা বরং বিভিন্ন দল থেকে অনেকে এখানে এসেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আম জনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে শুনানি হয়। এতে চার নির্বাচন কমিশনার এবং আম জনগণ পার্টির আহ্বায়ক ও সদস্যসচিব উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের যথাযথ কমিটি ও কার্যালয় রয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সত্য উদঘাটন করবে এবং আমরা ন্যায়বিচার পাবো।

দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে। এটি একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে।

এমওএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow