বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।  এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। এছাড়াও নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্বভার গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনসহ ডিন, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম মঙ্গলবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার সফল কর্মজীবন ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

এছাড়াও নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্বভার গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনসহ ডিন, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্রেড-২ অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে প্রথম শ্রেণিতে বি.কম, (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (Major in e-Business) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (ইউইউএম) থেকে রিলেশনশিপ মার্কেটিং বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।

প্রায় আড়াই দশকের বর্ণাঢ্য শিক্ষকতা ও প্রশাসনিক জীবনে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow