বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে : কনকচাঁপা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির অঙ্গনের পাশাপাশি সরব রয়েছে শোবিজ তারকারাও। নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা । কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। কনকচাঁপা বলেন, 'সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়াও তো সেটাই। আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকারই আসুক, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এর বেশি চাওয়া আমাদের নেই।' দেশের সার্বিক কল্যাণ কামনা করে কনকচাঁপা আরও বলেন, 'এই দেশে যারা বসবাস করেন, তারা যেন স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজ করতে পারেন। কেউ চাকরি করলে নিশ্চিন্তে চাকরি করতে পারবেন, ব্যবসায়ী তার ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।' তিনি আশা প্রকাশ করে জানান, ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে শান্তি ও উন্নয়নের পথে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির অঙ্গনের পাশাপাশি সরব রয়েছে শোবিজ তারকারাও। নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা । কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। কনকচাঁপা বলেন, 'সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম। আমাদের চাওয়াও তো সেটাই। আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। যে সরকারই আসুক, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। এর বেশি চাওয়া আমাদের নেই।'
দেশের সার্বিক কল্যাণ কামনা করে কনকচাঁপা আরও বলেন, 'এই দেশে যারা বসবাস করেন, তারা যেন স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজ করতে পারেন। কেউ চাকরি করলে নিশ্চিন্তে চাকরি করতে পারবেন, ব্যবসায়ী তার ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে।' তিনি আশা প্রকাশ করে জানান, ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে শান্তি ও উন্নয়নের পথে।
What's Your Reaction?