বাংলাদেশ ক্রিকেটে কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: রুমন
কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। আরাফাত রহমান কোকো ছিলেন তেমনই একজন মানুষ—নীরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান ব্যক্তিত্ব। আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। স্ট্যাটাসে আতিকুর রহমান রুমন বলেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকোর যে আন্তরিকতা, উদ্যোগ ও অবদান ছিল, তা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কোকোর কর্ম ও ক্রীড়াঙ্গনের প্রতি তার নিবেদন তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, তিনি ছিলেন প্রচারের আড়ালে থেকে নীরবে কাজ করে যাওয়া একজন মানুষ। দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় তার আন্তরিকতা, উদ্যোগ ও অবদান তাঁকে ক্রীড়াঙ্গনের মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে। জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আতিকুর রহমান রুমন বলেন, নিয়তির নি
কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। আরাফাত রহমান কোকো ছিলেন তেমনই একজন মানুষ—নীরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান ব্যক্তিত্ব।
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
স্ট্যাটাসে আতিকুর রহমান রুমন বলেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকোর যে আন্তরিকতা, উদ্যোগ ও অবদান ছিল, তা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কোকোর কর্ম ও ক্রীড়াঙ্গনের প্রতি তার নিবেদন তুলে ধরে অতিরিক্ত প্রেস সচিব বলেন, তিনি ছিলেন প্রচারের আড়ালে থেকে নীরবে কাজ করে যাওয়া একজন মানুষ। দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় তার আন্তরিকতা, উদ্যোগ ও অবদান তাঁকে ক্রীড়াঙ্গনের মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে।
জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আতিকুর রহমান রুমন বলেন, নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান তিনি।
তিনি বলেন, আরাফাত রহমান কোকোর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও ছিল এক অপূরণীয় ক্ষতি।
জন্মদিনে কোকোর স্মৃতিচারণ করে অতিরিক্ত প্রেস সচিবের এই বক্তব্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তার অবদানের বিষয়টিও উঠে এসেছে।
কেএইচ/বিএ
What's Your Reaction?