বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

দেশের আকাশসীমা সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।  বুধবার (৬ মে) ঢাকার সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এয়ার অফিসার্স সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি তুলে ধরেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সংশ্লিষ্ট এয়ার অফিসার এবং পরিচালকবৃন্দ সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত
দেশের আকাশসীমা সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।  বুধবার (৬ মে) ঢাকার সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এয়ার অফিসার্স সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি তুলে ধরেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিমানবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, বাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সংশ্লিষ্ট এয়ার অফিসার এবং পরিচালকবৃন্দ সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow