বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর গোপীবাগ এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২ জুন) রাতে গোপীবাগের একটি বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান জানান, ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
রাজধানীর গোপীবাগ এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২ জুন) রাতে গোপীবাগের একটি বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান জানান, ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে এবং কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
What's Your Reaction?