বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ
আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন। মঙ্গলবার (৩০ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী, সরোয়ার হোসেনকে বর্তমান পদ থেকে অব্যাহতি ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে বলা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেন।
মঙ্গলবার (৩০ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী, সরোয়ার হোসেনকে বর্তমান পদ থেকে অব্যাহতি ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে বলা হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?