বাংলাদেশ ব্যাংকের পর দৃষ্টি এবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায়
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ দেশের আর্থিক খাতের শীর্ষ পদে পরিবর্তনের ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব। এই সংস্থার চেয়ারম্যান পদেও কি পরিবর্তন আসছে- সেদিকে নজর বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছিল। সেই ঝটকায় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। একই সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে।