বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। এর আগে রোববার (৯ আগস্ট) ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা সরকারি পর্যায়েও আরও বিস

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে রোববার (৯ আগস্ট) ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা সরকারি পর্যায়েও আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী তাকে জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধান একসঙ্গে কাজ করলে আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব।

এদিকে বাংলাদেশে ভারতীয় ভিসা সেবা আরও সহজ ও কার্যকর করার উদ্যোগের কথাও জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আবেদনকারীদের সুবিধার জন্য ব্যয় কমানো এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবারের বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়গুলোর পাশাপাশি ভিসা সেবা, অর্থনৈতিক সহযোগিতা ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow