বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। গত ২ জুন দৈনিক পত্রিকায় ৩ ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রতিষ্ঠানটি। আজ (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বারক নং বিএমইউ/২০২৬/৫৪০৭, তারিখ ০১-০৬-২০২৬ ইং মোতাবেক জারিকৃত ও ০২-০৬-২০২৬ তারিখ জাতীয় দৈনিক সমকাল, ডেইলি নিউএজ পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বাতিল করা হলো। আরও পড়ুনসমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫টিব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৯০৩টি২৪২ জনবল নেবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন ফি ১৬৮ টাকা এর আগে, গত ২ জুন জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি নিউএজ পত্রিকায় এবং ১ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। গত ২ জুন দৈনিক পত্রিকায় ৩ ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রতিষ্ঠানটি।

আজ (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বারক নং বিএমইউ/২০২৬/৫৪০৭, তারিখ ০১-০৬-২০২৬ ইং মোতাবেক জারিকৃত ও ০২-০৬-২০২৬ তারিখ জাতীয় দৈনিক সমকাল, ডেইলি নিউএজ পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বাতিল করা হলো।

এর আগে, গত ২ জুন জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি নিউএজ পত্রিকায় এবং ১ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। যা ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow