বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেক্ট্রোমার্টের ৩ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। দেশের রিটেইল শিল্পের উদ্যোগকে সম্মাননা দেওয়া হয় এই আসরে। বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ, ইলেক্ট্রোমার্ট তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে যা শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং গ্রাহক বিশ্বাসের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ইলেক্ট্রোমার্টের জন্য এটি একটি গর্বের মুহূর্ত।  স্বীকৃতিগুলোর প্রথমটি বেস্ট রিটেইলার ইলেক্ট্রনিক্স। এই কৃতিত্ব প্রদান করা হয়েছে গ্রাহকদেরকে উন্নত প্রযুক্তির পণ্য, ভাল পরিষেবা এবং উন্নত মানের রিটেল পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য।  দ্বিতীয়টি বছরের ইমার্জিং রিটেইলার অব দি ইয়ার। শক্তিশালী লক্ষ্যমাত্রা নির্ধারণ, গ্রাহকদের চাহিদার সামঞ্জস্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্য বিশ্বমানের পণ্য ও সেবা সরবরাহের জন্য ইলেক্ট্রোমার্টকে বছরের ইমার্জিং রিটেইলারের সম্মান দেওয়া হয়েছে।  সবশেষ তৃতীয়টি হল মোস্ট অ্যার্ডমায়ারড রিটেইলার। ইলেক্ট্রোমার্ট বাংলাদেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে সবচেয়ে প্রশংসিত খুচরা বিক্রেতা হিসাবে স্বীকৃত অর্জন করেছে। এই

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেক্ট্রোমার্টের ৩ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের তৃতীয় আসর। দেশের রিটেইল শিল্পের উদ্যোগকে সম্মাননা দেওয়া হয় এই আসরে। বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ, ইলেক্ট্রোমার্ট তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে যা শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং গ্রাহক বিশ্বাসের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। ইলেক্ট্রোমার্টের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। 

স্বীকৃতিগুলোর প্রথমটি বেস্ট রিটেইলার ইলেক্ট্রনিক্স। এই কৃতিত্ব প্রদান করা হয়েছে গ্রাহকদেরকে উন্নত প্রযুক্তির পণ্য, ভাল পরিষেবা এবং উন্নত মানের রিটেল পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য। 

দ্বিতীয়টি বছরের ইমার্জিং রিটেইলার অব দি ইয়ার। শক্তিশালী লক্ষ্যমাত্রা নির্ধারণ, গ্রাহকদের চাহিদার সামঞ্জস্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্য বিশ্বমানের পণ্য ও সেবা সরবরাহের জন্য ইলেক্ট্রোমার্টকে বছরের ইমার্জিং রিটেইলারের সম্মান দেওয়া হয়েছে। 

সবশেষ তৃতীয়টি হল মোস্ট অ্যার্ডমায়ারড রিটেইলার। ইলেক্ট্রোমার্ট বাংলাদেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে সবচেয়ে প্রশংসিত খুচরা বিক্রেতা হিসাবে স্বীকৃত অর্জন করেছে। এই স্বীকৃতি তাদেরকে গ্রাহকদের ভালবাসা, বিশ্বাস এবং সমর্থনের জন্য প্রদান করা হয়েছে যা প্রতিদিন তাদের পথ যাত্রাকে অনুপ্রাণিত করবে।

গুণগতমানের পণ্য উৎপাদন, নিত্য নতুন উদ্ভাবন, বিক্রয়োত্তর সেবার মানোন্নয়নের সুবাদে ইলেকট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য বিপণনে রিটেইল সেক্টরে সারা দেশে এখন এক অনুকরণীয় প্রতিষ্ঠান- ইলেকট্রোমার্ট। ইলেকট্রোমার্ট গ্রুপের বিশ্বমানের কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে গেছে বাঙালির ঘরে ঘরে। প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকদের চাওয়া-পাওয়ার। 

দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রোমার্ট ২৫ বছরের ও অধিক সময় ব্যাপী বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য  বিশ্বস্ততা, সুনাম, আস্থা ও সাশ্রয়ী মূল্যে সরবরাহ ও বাজারজাত করছে। বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা এবং নির্ভরতার ফলস্বরুপ  কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাজারে শীর্ষ স্থানে অবস্থানে করছে। প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে যা আগামীর পথ চলার প্রতিটি মুহুর্তে আমাদেরকে আরো দায়িত্বশীল ও কর্ম অনুপ্রেরণা যোগাবে। 

বিগত সময়ে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অবিচল আস্থা এবং নির্ভরতার প্রতি ইলেক্ট্রোমার্টের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow