বাংলাদেশি পর্যটকদের জন্য মুখিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ব্যবসায়ীরা
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় খুশির হাওয়া বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গেদে-হিলি সীমান্তের ব্যবসায়ীদের মধ্যে। বলতে গেলে বাংলাদেশিদের জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেন তারা। প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা বন্ধ থাকায় পর্যটক আগমন একেবারেই কমে যায়। তাতে গেদে ও হিলি সীমান্ত এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি জ্বলে গিয়েছিল। মন্দার কারণে বিকল্প আয়ের পথ বেছে নিতেও বাধ্য হন তারা। এখন আবার বাংলাদেশি অতিথিদের আগমনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশায় বুক বেঁধেছেন সীমান্তবর্তী এই ব্যবসায়ীরা। রোববার (২৮ জুন) বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা আবেদন গ্ৰহণ শুরু হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের বিদেশি মুদ্রার ব্যবসায়ী দীনবন্ধু মহালদার বলেন, এটা তো হওয়ার কথা-ই ছিল। এত সময় লেগে গেলো এটাই দুঃখের বিষয়। দীনবন্ধু মহালদার আরও বলেন, দীনেশ ত্রিবেদী হাই-কমিশনার দায়িত্ব নিয়ে প্রথমেই বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চা
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় খুশির হাওয়া বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গেদে-হিলি সীমান্তের ব্যবসায়ীদের মধ্যে। বলতে গেলে বাংলাদেশিদের জন্য একপ্রকার মুখিয়ে রয়েছেন তারা।
প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা বন্ধ থাকায় পর্যটক আগমন একেবারেই কমে যায়। তাতে গেদে ও হিলি সীমান্ত এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় লালবাতি জ্বলে গিয়েছিল। মন্দার কারণে বিকল্প আয়ের পথ বেছে নিতেও বাধ্য হন তারা। এখন আবার বাংলাদেশি অতিথিদের আগমনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশায় বুক বেঁধেছেন সীমান্তবর্তী এই ব্যবসায়ীরা।
রোববার (২৮ জুন) বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটন ভিসা আবেদন গ্ৰহণ শুরু হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের বিদেশি মুদ্রার ব্যবসায়ী দীনবন্ধু মহালদার বলেন, এটা তো হওয়ার কথা-ই ছিল। এত সময় লেগে গেলো এটাই দুঃখের বিষয়।
দীনবন্ধু মহালদার আরও বলেন, দীনেশ ত্রিবেদী হাই-কমিশনার দায়িত্ব নিয়ে প্রথমেই বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করেছে। আগের তুলনায় কম হলেও মেডিকেল ভিসা চলছিল। আশা করছি, টুরিস্ট ভিসার পর অন্যান্য ভিসা ও ব্যবসাও চালু হবে, দুই দেশের সম্পর্ক ভালো হবে।
‘আর্থিক দিক থেকে আমাদের এই চেকপোস্টের উন্নতি হবে। এই দুই বছর ব্যাপক ক্ষতি হয়েছিল; বিশেষ করে, সীমান্তকেন্দ্রিক চেকপোস্টগুলোর ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারেরও ক্ষতি হয়েছে।’
ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি তরুণী সাদিয়া বলেন, এটা আমাদের জন্য ভালো লাগার খবর। আমি নিজেও চিকিৎসা নেওয়ার জন্য মেডিকেল ভিসায় ভারতে এসেছি। ব্যাঙ্গালোরে চিকিৎসা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি, সামনের বার মেডিকেল ভিসায় নয়, সরাসরি ট্রাভেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করবো।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?