বাংলাদেশি স্বামীর সঙ্গে প্রথমবার শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী
মালয়েশিয়া প্রবাসী সোহেল খলিফাকে বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম শ্বশুরবাড়ি বরিশালের গৌরনদীতে বেড়াতে এসেছেন মালয়েশিয়ান তরুণী হিদায়া নুর হিশাম। পুত্রবধূর আগমনে সোমবার (১ জুন) রাতে গায়ে হলুদ ও মঙ্গলবার (২ জুন) দুপুরে সোহেলের গ্রামের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসী দম্পতিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান। প্রবাসী সোহেলের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সোহেল। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ান এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর প্রথমবারের মতো কোরবানির ঈদের দিন সোহেল তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন। এসময় পরিবারের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবাসী সোহেল খলিফা বলেন, দীর্ঘদিন মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসা করে আসছি। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী হিদায়া নুর হিশামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে উভয় পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্ত্রী শ্বশুরবাড়ি বাংলাদেশে বেড়াতে আসবে, গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে বলে জানায়।
মালয়েশিয়া প্রবাসী সোহেল খলিফাকে বিয়ের পর স্বামীর সঙ্গে প্রথম শ্বশুরবাড়ি বরিশালের গৌরনদীতে বেড়াতে এসেছেন মালয়েশিয়ান তরুণী হিদায়া নুর হিশাম।
পুত্রবধূর আগমনে সোমবার (১ জুন) রাতে গায়ে হলুদ ও মঙ্গলবার (২ জুন) দুপুরে সোহেলের গ্রামের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসী দম্পতিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান।
প্রবাসী সোহেলের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সোহেল। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ান এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর প্রথমবারের মতো কোরবানির ঈদের দিন সোহেল তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন। এসময় পরিবারের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রবাসী সোহেল খলিফা বলেন, দীর্ঘদিন মালয়েশিয়ার দামানছাড়া এলাকায় ব্যবসা করে আসছি। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী হিদায়া নুর হিশামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে উভয় পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্ত্রী শ্বশুরবাড়ি বাংলাদেশে বেড়াতে আসবে, গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে বলে জানায়। তাই দুই সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছি। এতে আমাদের দুই পরিবার খুব খুশি হয়েছে।
তিনি আরও বলেন, আমার স্ত্রী অল্প বাংলা বলতে পারে। বিশেষ করে আমাদের জাতীয় সংগীত পাঠ করতে পারে। স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটা বেড়াবো, তারপর আবার মালয়েশিয়া চলে যাবো।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, জানতে পেরেছি মালেশিয়া থেকে এক তরুণী স্বামীর সঙ্গে উপজেলার নাঠৈ গ্রামে এসেছেন। সেখানে বিদেশি তরুণীকে দেখতে লোকজন ভিড় জমাচ্ছে। তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখছি।
শাওন খান/এফএ/এমএস
What's Your Reaction?