বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’ 

  মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’  গঠন করেছে সরকার।  সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।  এদিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছেন, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এ সমস্যা সমাধানে একটি বিশেষ সেল খোলা হয়েছে। আরও পড়ুনমধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ তিনি বলেন, আমরা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসা সমস্যার সমাধানের চেষ্টা করবো। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হবে। আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড.

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’ 

 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’  গঠন করেছে সরকার। 

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

এদিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে পড়েছেন, অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এ সমস্যা সমাধানে একটি বিশেষ সেল খোলা হয়েছে।

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

তিনি বলেন, আমরা দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসা সমস্যার সমাধানের চেষ্টা করবো। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব হবে।

আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নূরুল হক নুর এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেপিআই/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow