বাংলাদেশে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনোভাবে কোনো চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। সরকারি ও বিরোধী দল কোনো কোনো বিষয়ে দ্বিমত থাকলেও, অনেক বিষয়ে একমত হয়েছি। উগ্রবাদ ও চরমপন্থা প্রশ্নে বিরোধী দলের সম্পূর্ণ সহযোগিতা পাব বলে বিশ্বাস করি। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ-অঙ্গীকারবদ্ধ। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার ‘ইউনিভারসাল কার্ড’ চালু করবে। এর আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজদের ছাড় দেবে না সরকার। স্বাধীনতার পর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে রাজনীতীকরণ হয়েছে, তা নিরসনে সরকার বিস্তারিত গবেষণা হবে। সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকলেও শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনোভাবে কোনো চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। সরকারি ও বিরোধী দল কোনো কোনো বিষয়ে দ্বিমত থাকলেও, অনেক বিষয়ে একমত হয়েছি। উগ্রবাদ ও চরমপন্থা প্রশ্নে বিরোধী দলের সম্পূর্ণ সহযোগিতা পাব বলে বিশ্বাস করি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ-অঙ্গীকারবদ্ধ। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার ‘ইউনিভারসাল কার্ড’ চালু করবে।
এর আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজদের ছাড় দেবে না সরকার। স্বাধীনতার পর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে রাজনীতীকরণ হয়েছে, তা নিরসনে সরকার বিস্তারিত গবেষণা হবে।
সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে মতভিন্নতা থাকলেও শত্রুতা নেই জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায় পরায়ণতা; এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর যাতে এই প্রিয় মাতৃভূমি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে- এই প্রশ্নে বিরোধী দল এবং সরকারি দল মধ্যে জাতীয় ঐক্য রয়েছে।
What's Your Reaction?