বাংলাদেশের বাজারে আমেরিকান খেজুর-বাদাম দেখে খুশি মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের বাজারে আমেরিকার খেজুর, বাদাম ও ফলের জুসসহ বিভিন্ন পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক—উভয়ের জন্যই উপকারী।’ তিনি আরও বলেন, রমজান সামনে রেখে এসব পণ্যের সহজলভ্যতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও কৃষিপণ্যের আদান-প্রদানের ইতিবাচক দিক তুলে ধরে। জেপিআই/এমকেআর 

বাংলাদেশের বাজারে আমেরিকান খেজুর-বাদাম দেখে খুশি মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের বাজারে আমেরিকার খেজুর, বাদাম ও ফলের জুসসহ বিভিন্ন পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

jagonews24

ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক—উভয়ের জন্যই উপকারী।’

jagonews24

তিনি আরও বলেন, রমজান সামনে রেখে এসব পণ্যের সহজলভ্যতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও কৃষিপণ্যের আদান-প্রদানের ইতিবাচক দিক তুলে ধরে।

জেপিআই/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow