‘বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’

এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিন তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব নিয়েছে।  বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ দিয়ে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।’ এসময় ত

‘বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’

এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিন তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সর্বশেষ মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে দায়িত্ব নিয়েছে। 

বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ দিয়ে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।’

এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাইলাম।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow