বাংলাদেশের সমর্থকদের নিয়ে মার্টিনেজ, ‘মনে হয় ওরা সবাই আর্জেন্টাইন’

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নেই। তবু ফুটবলের সবচেয়ে বড় আসর এলেই দেশের রাস্তাঘাট, সামাজিক যোগাযোগমাধ্যম আর ঘরের ছাদজুড়ে শুরু হয় উৎসব। বিশেষ করে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা বহুদিন ধরেই বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এখন আর সেই ভালোবাসা শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে আর্জেন্টিনা দলেও। ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার সেই তালিকায় যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর মিক্সড জোনে ইন্টারভিউ শেষ করে চলে যাচ্ছিলেন তিনি। এরপর বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া এক সাংবাদিকের \'বাংলাদেশ থেকে\' শুনে ফিরে আসেন মার্টিনেজ। এই সময় বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ ওঠে মার্টিনেজের সামনে। তখন বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। মিক্সড জোনে মার্টিনেজ বলেন, \'বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে গিয়ে আমি সেটা নিজের চোখেই দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা

বাংলাদেশের সমর্থকদের নিয়ে মার্টিনেজ, ‘মনে হয় ওরা সবাই আর্জেন্টাইন’

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নেই। তবু ফুটবলের সবচেয়ে বড় আসর এলেই দেশের রাস্তাঘাট, সামাজিক যোগাযোগমাধ্যম আর ঘরের ছাদজুড়ে শুরু হয় উৎসব। বিশেষ করে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা বহুদিন ধরেই বিশ্বজুড়ে আলোচনার বিষয়। এখন আর সেই ভালোবাসা শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে আর্জেন্টিনা দলেও।

২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার সেই তালিকায় যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর মিক্সড জোনে ইন্টারভিউ শেষ করে চলে যাচ্ছিলেন তিনি। এরপর বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া এক সাংবাদিকের 'বাংলাদেশ থেকে' শুনে ফিরে আসেন মার্টিনেজ। এই সময় বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ ওঠে মার্টিনেজের সামনে। তখন বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

মিক্সড জোনে মার্টিনেজ বলেন, 'বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে গিয়ে আমি সেটা নিজের চোখেই দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।'

বাংলাদেশ নিয়ে তার এই অনুভূতির পেছনে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতাও। কাতারে বিশ্বকাপ জয়ের প্রায় এক বছর পর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন এই গোলরক্ষক। সেই সফরে লাখো মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর অভ্যর্থনা তাকে মুগ্ধ করেছিল। বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের আবেগ তিনি খুব কাছ থেকে দেখেছেন বলেই এবারও অকপটে তুলে ধরলেন সেই স্মৃতি।

বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। অনেকের মতে, দেশের বাইরে আর্জেন্টিনার সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি বাংলাদেশেই। ডিজিটাল যুগে সেই ভালোবাসার অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর সেই কারণেই বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা এখন আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছেও পরিচিত এক বাস্তবতা।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow