বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক অগ্রযাত্রায় শহীদ জিয়ার ভূমিকা ঐতিহাসিক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক বিকাশ ও রাষ্ট্রীয় কাঠামো গঠনে জিয়াউর রহমানের অবদান জাতির ইতিহাসে গভীরভাবে যুক্ত। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনার উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছিল। বিচার বিভাগের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী দাবি করেন, রাষ্ট্রীয় কাঠামোয় ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউ

বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক অগ্রযাত্রায় শহীদ জিয়ার ভূমিকা ঐতিহাসিক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক বিকাশ ও রাষ্ট্রীয় কাঠামো গঠনে জিয়াউর রহমানের অবদান জাতির ইতিহাসে গভীরভাবে যুক্ত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

jagonews24

তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি এবং রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনার উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছিল।

বিচার বিভাগের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী দাবি করেন, রাষ্ট্রীয় কাঠামোয় ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, বিশেষ করে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে বিচারব্যবস্থার কার্যকারিতা ও স্বাধীনতা বাড়ানোর চেষ্টা হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলন-সংগ্রাম ও ঐতিহাসিক ঘটনাগুলোকে অস্বীকার করা হলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিচ্যুত হতে পারে। তাই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ইতিহাসকে যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান। এতে আইনজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow