বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, এবারের বাংলাদেশের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, যা একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মার্কো রুবিও আরও উল্লেখ করেন, ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, এবারের বাংলাদেশের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, যা একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
মার্কো রুবিও আরও উল্লেখ করেন, ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
What's Your Reaction?