বাইসাইকেলের দাম বাড়বে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি ও রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাবের ফলে দেশে বাইসাইলের দাম বাড়াতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটে এমন প্রস্তাব রয়েছে। বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব রয়েছে বাজেটে। ইএইচটি/এমকেআর
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব থাকতে পারে। ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি ও রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাবের ফলে দেশে বাইসাইলের দাম বাড়াতে পারে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটে এমন প্রস্তাব রয়েছে।
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব রয়েছে বাজেটে।
ইএইচটি/এমকেআর
What's Your Reaction?