জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা
নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১০ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন। রোববার (৭ জুন) সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরআগে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তারা পদত্যাগ করেন। সদ্য গদানকারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলনের আইনবিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জামালুদ্দীন মাহমুদ, মহিলা ও পরিবারবিষয়ক সম্পাদক, পৌর শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কারী আব্দুল কাদির। এছাড়াও হাফেজ এমদাদুল হক, হাফেজ আসাদুজ্জামান মারুফ, হাফেজ ফয়জুর রহমান, হাফেজ উসমান গনি, মোহাম্মদ সুধীন মিয়া, হাফেজ শাহ আলম এবং মাওলানা আনসারুল হক জমিয়তে উল
নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ১০ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন।
রোববার (৭ জুন) সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় নবাগত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরআগে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে তারা পদত্যাগ করেন।
সদ্য গদানকারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলনের আইনবিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জামালুদ্দীন মাহমুদ, মহিলা ও পরিবারবিষয়ক সম্পাদক, পৌর শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কারী আব্দুল কাদির।
এছাড়াও হাফেজ এমদাদুল হক, হাফেজ আসাদুজ্জামান মারুফ, হাফেজ ফয়জুর রহমান, হাফেজ উসমান গনি, মোহাম্মদ সুধীন মিয়া, হাফেজ শাহ আলম এবং মাওলানা আনসারুল হক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন।
এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশীদ তালুকদার ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন ও যুব জমিয়ত কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারী মাওলানা রুহুল আমিন বলেন, দলের দ্বায়িত্বশীলদের আচার-আচরণের অতিষ্ঠ হয়ে দল ত্যাগ করেছি। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জমিয়তে উলামায়ে ইসলামের পতাকা তলে থেকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম জানান, জমিয়তে উলামায়ে ইসলাম একটি প্রাচীন সংগঠন। তারা স্বেচ্ছায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে আমাদের দলে যোগদান করায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা তাদের নিয়ে সাংগঠনিক কার্যক্রমসহ ইসলামের খেদমতে কাজ করে যাব।
What's Your Reaction?