বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দুজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠন সূত্র জানায়, বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তৎকালীন সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণে নির্ধারিত সময়ে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এই অচলাবস্থা নিরসনে গত সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বাউবির শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভা আহ্বান করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।  সংশ্লিষ্টরা জানান, পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে সিন্ডিকেট তৈরি, সংগঠনবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অশিক্ষকসুলভ আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দুজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত ফোরামের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠন সূত্র জানায়, বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তৎকালীন সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণে নির্ধারিত সময়ে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। এই অচলাবস্থা নিরসনে গত সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বাউবির শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভা আহ্বান করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।  সংশ্লিষ্টরা জানান, পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে সিন্ডিকেট তৈরি, সংগঠনবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অশিক্ষকসুলভ আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষাক্ত করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ফলে নবগঠিত কমিটিতে সেই গুটিকয়েক সদস্য স্থান পাননি। অভিযোগ রয়েছে, নতুন কমিটিতে স্থান না পেয়ে প্রতিহিংসাবশত পরদিন (৩০ জুন) সম্পূর্ণ অন্যায় ও অনৈতিকভাবে পূর্ববর্তী ও বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমান এবং পূর্ববর্তী কমিটির সহসভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু তালেবের বিরুদ্ধে একটি বিবৃতি দেন অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম। এ বিবৃতিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে তারা নেতৃবৃন্দের মানহানিসহ এখতিয়ারবহির্ভূত ও হাস্যকরভাবে বহিষ্কারের নাটক সাজান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় ফোরামের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে ওই দুই শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow