বাকলিয়ায় শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রায়ে।   বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার (১৬ জুন) মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজ রায় ঘোষণার মাধ্যমে মামলার বিচারকাজ শেষ হয়। আরও পড়ুন চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় অভিযোগ গঠন মঙ্গলবার চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, বুধবার রায় মামলার নথি অনুযায়ী, গত ২১ মে নগরের বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদাম ঘরে চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষার ফল, সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের জবানবন্দির ভিত্তিতে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে রায়ে।  

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার (১৬ জুন) মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজ রায় ঘোষণার মাধ্যমে মামলার বিচারকাজ শেষ হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২১ মে নগরের বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদাম ঘরে চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ পরীক্ষার ফল, সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের জবানবন্দির ভিত্তিতে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এই রায়।

এমআরএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow